ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার প্রতিবাদে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় ভাটা মালিক ও শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলা সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় লালপুরের মেসার্স এম এস কে ব্রিকস ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় এবং স্কেভেটর দিয়ে ইটভাটাটির আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এদিকে উপজেলার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার প্রতিবাদে লালপুরের চিনি বটতলায় দুপুর ২:৩০ টা থেকে ঘন্টাব্যাপী ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় ভাটা মালিক ও শ্রমিকরা। এতে মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

এ সময় শ্রমিকরা বলেন, আমরা ভাটায় কাজ করে খাই। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা বন্ধ করলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ সময় তারা ভাটা চালু রাখার দাবি জানান। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :