ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইউপি মেম্বারকে গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ঈদগাহ সংস্কার নিয়ে দ্বন্দ্বের জেরে মোজাহার হোসেন নামে এক ইউপি সদস্যকে তাক করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পালিদাহ ঈদগাহ নিয়ে ঈশ্বরদী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মোজাহার হোসেনের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। গত রবিবার এনিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার বিকালে মোজাহার হোসেন বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছিল। এ সময় দুইটি মোটরসাইকেলে কয়েকজন যুবক মোজাহার হোসেনকে আগ্নেয় অস্ত্র তাক করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মোজাহার হোসেন বলেন, আমি বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত আমাকে লক্ষ্য করে আগ্নেয় অস্ত্র তাক করে। আমি দেখতে পেয়ে মোটরসাইকেল ফেলে চিৎকার করে শুয়ে পড়ি। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

পরে দুর্বত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করে গ্রামবাসী। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

লালপুরে ইউপি মেম্বারকে গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা

আপডেট টাইম : ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :