ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইউনিয়ন যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ভেল্লাবাড়িয়া বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা গোলাম কিবরিয়া, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর।

এসময় বক্তারা যুবদলের নেতা মাসুমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ২৪ ঘন্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মেম্বর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের নেতা মান্নাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, রবিবার (৮ ডিসেম্বর) যুবদল নেতা মাসুম তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার দিকে মাসুম ভেল্লাবাড়িয়া বাজারে আয়ান ট্রেডার্সে অবস্থান করছিলেন। এ সময় ১৫/১৬ জন সন্ত্রাসী হঠাৎ উপস্থিত হয়ে মাসুমকে পিস্তল ও চাকু তাক করে তার নিকট থেকে ২ লক্ষ্ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মারপিট করে। এ সময় স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে তারা দ্রুত চাঁদা পরিশোধের দাবি করে ঘটনা স্থল ত্যাগ করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে ইউনিয়ন যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :