ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরি

নাটোরের লালপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর) সকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ডিজটাল সেন্টারে চুরির বিষয়টি জানা যায় ।
ডিজিটাল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে উদ্যোক্তরা রুম তালাবদ্ধ করে চলে যান। রবিবার সকালে ডিজিটাল সেন্টারে এসে দেখতে পান রুমের তালা ভেঙ্গে চোরেরা সিপিইউ, মনিটর ও  ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গোলাম কিবরিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি বৃহস্পতিবার অফিসের কাজ শেষে রুম তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রবিবার সকালে এসে দেখতে পান রুমের তালা ভেঙ্গে চোরেরা রুমের ভিতরে প্রবেশ করে ২টি সিপিইউ,১টি মনিটর ও ১টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাত হতে শনিবার পর্যন্ত যে কোন সময়ের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে।
২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালের পর থেকে শনিবার পর্যন্ত অফিস বন্ধ ছিলো। রবিবার সকালে অফিসে আসার পর চুরির বিষয়টি জানতে পেরে ঊদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।
ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, সকালে ডিজিটাল সেন্টারের তালা ভেঙ্গে কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ চুরি বিষয়টি জানার পর লালপুর উপজেলা নির্বাহী আফিসার ও থানা পুলিশকে অবগত করেছি।
লালপুর থানার ওসি রফিকুল ইসলাম (তদন্ত) জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত আছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

লালপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুরি

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :