ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আ’লীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান

-নাটোর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইছাহক আলী।

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগ কর্মী আবদুল পুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সাব্বির আহমেদ জয় ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন।

এ সময় থানা ছাত্রদল কর্মী সাগর তাকে ফেসবুকে পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর বাজারে সন্ধ্যা রাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ছাত্রদল কর্মী সাগরের উপর আক্রমণ করে আহত করে। এই ঘটনায় আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাদী হয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইছাহক আলীকে প্রধান আসামি করে ১৮ জনসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মামলা রুজু করে আব্দুলপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহাম্মেদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বেনজির আহাম্মেদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে আ’লীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :