ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আন্তঃস্কুল ফুটবল খেলায় উত্তেজনা, ধাক্কাধাক্কিতে আহত ১২ শিক্ষার্থী

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় ধাক্কাধাক্কির ঘটনায় আহত হয়েছেন ১২ শিক্ষার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ৬-৫ গোলে জয় পায়। খেলা শেষে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই দলের শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল, মাহফুজ ও আসাদ; নবম শ্রেণির শিক্ষার্থী শাকিবুল, সোহান, মাসুম, জয়, ইলিয়াস ও সাব্বির; অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবদুল আলীম, স্বপ্ন ও রকি। তারা সবাই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। তিনি আরও বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে খেলা শেষে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হয়।’

করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টুর্নামেন্টের করিমপুর ভেন্যুর আহ্বায়ক মো. আহসান হাবীব বকুল বলেন, ‘খেলা শেষে উত্তেজনা সৃষ্টি হলে আমি গিয়ে শিক্ষার্থীদের শান্ত করি। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল।’ এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে আন্তঃস্কুল ফুটবল খেলায় উত্তেজনা, ধাক্কাধাক্কিতে আহত ১২ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :