ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আটক মেছো বাঘটি আসলে মেছো বিড়াল

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে কৃষক আনোয়ার হোসেনের (৩০) ওপর আক্রমণকারী প্রাণীটি আসলে মেছো বাঘ নয়, এটি একটি মেছো বিড়াল। আক্রমণের সময় ওই কৃষক নিজেই মেছো বিড়ালটিকে ধরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার দুয়াড়িয়া ইউনিয়নের চাতরার বিলে মেছো বিড়ালটিকে মেছো বাঘ ভেবে বন্দি করা হয়। প্রাণীটিকে বুধবার সকালে উদ্ধার করবেন বলে জানিয়েছেন উপজেলা বনবিভাগ।

.

জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের চাতরার বিলে একটি পুকুরে ইঞ্জিন চালিত মেশিনের সাহায্যে পানি দিচ্ছিলেন দুয়ারিয়া গ্রামের নুর ইসলামের ছেলে আনোয়ার। পুকুরে পানি দেওয়া শেষে ইঞ্জিন চালিত মেশিনের বন্ধ ঘরটির দরজা খুলতেই মেছো বিড়ালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে মাটিতে শুয়ে পড়লে বিড়ালটি তার বাম হাতে কামড় দেয়। তৎক্ষনাৎ সে ডান হাতে থাকা সাবল (মাটি খোঁড়ার যন্ত্র) দিয়ে বিড়ালটি চেপে ধরে কম্বল দিয়ে পেঁচিয়ে বস্তায় বন্দি করে বাড়িতে নিয়ে আসে।

.

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাণীটিকে নিরাপদে সংরক্ষণ করে রাখতে বলেছেন বলে সময়ের প্রত্যাশাকে জানান কৃষক আনোয়ার।

.

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ সময়ের প্রত্যাশাকে জানান, উপজেলার বন্যপ্রাণী উদ্ধারকারী দলটি রাজশাহীতে অবস্থান করায় আজকে প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকালে প্রাণীটিকে উদ্ধার করা হবে। এ সময় তিনি বলেন, আটককৃত প্রাণীটি আসলে একটি মেছো বিড়াল। এই প্রজাতির মেছো বিড়াল কাউকে আক্রমণ করে না। এরা ধানের জমিতে থাকা ইঁদুর, কাঁকড়া ও পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তবে বিড়ালটি দীর্ঘক্ষণ ঘরে বন্দি থাকায় ভয় পেয়ে ওই ব্যক্তির উপর লাফিয়ে পরতে পারি বলে জানান তিনি। এ সময় তিনি উপকারী এ ধরনের মেছো বিড়ালকে আটক কিংবা হত্যা করতে নিষেধ করে মানুষকে সচেতন হওয়ার আহব্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে আটক মেছো বাঘটি আসলে মেছো বিড়াল

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :