ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আখ মাড়াইকল জব্দ, জরিমানা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল জোনে অবৈধভাবে আখ মাড়াই করে গুড় তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখ মাড়াইকল) জব্দ ও ২ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত উপজেলার নাগদহ গ্রামের মোহাম্মদ রফিক উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটি যন্ত্রচালিত আখ মাড়াইকল জব্দ করেন। এছাড়া, গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে ভারত ও উধনপাড়া গ্রামের মৃত ইনছার হাজীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ (৬ এর ১ ধারা) অনুযায়ী ১ হাজার ১০০ টাকা করে দুইজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা, ২টি পাওয়ার ক্রাশার এবং আখ মাড়াই ও গুড় তৈরির অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন।

নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে আখ মাড়াই করায় রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিল ক্ষতিগ্রস্ত হবে। এটা দেশের ক্ষতি। আবার আখের অভাবে চিনিকলের লক্ষমাত্রা অর্জনও ব্যাহত হবে। তাই দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে আখ মাড়াইকল জব্দ, জরিমানা

আপডেট টাইম : ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :