ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

রাশিদুল ইসলাম রাশেদঃ

ঈদের নামাজ শেষে নাটোরের লালপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪২ জন নামীয় ও অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

.

এ ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

.

সংঘর্ষের ঘটনায় সোমবার (৩১ মার্চ ২০২৫) রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের (২৭) বাবা মো. আরজেল আলী (৬২) বাদি হয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামকৃষ্ণপুর গ্রামের মৃত হুমায়ুন কবির পানার ছেলে মো. আবু বকর সিদ্দিক পলাশ (৫৫), লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৃত আব্দুল আজিজ মাকড়ার ছেলে মো. আফতাব হোসেন ঝুলফু (৬৫), লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মৃত জাহাঙ্গীর সরকার মো. খালিদ হোসেন সরল (৩৮), মো. আকবর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো. রবিউল ইসলাম ভলকাসহ (৪৫), নামীয় ৪২ জন ও অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

.

এ ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলেসহ ৭ জনকে আটক করে মঙ্গলবার (১ এপ্রিল) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছবিতে বাম দিক থেকে ১. নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. খায়রুল বাসার ভাদুর ছেলে আরাফাত হোসেন লিপু, ২. মো. জরিফুল ইসলাম জরিফের ছেলে মো. দ্বীপ ইসলাম (২৫), ৩. মো. আব্দুল কাদের পটু, ৪. পলাশ চেয়ারম্যানের ট্রাকের চালক মৃত সিরাজুল মন্ডলের ছেলে মো. আবু সাদাত (৩৮), ৫. রুপক ৬. উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুন (৩২), ৭. মো. আব্দুল কাদের পটুর ছেলে মো. মিজানুর রহমান পল্টন (৩২)।

.

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে মঙ্গলবার (১ এপ্রিল) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

.

সোমবার (৩১ মার্চ ২০২৫) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ (২৭) আহত হন ৫ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :