ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার  (২৩ নভেম্বর) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং মারধর করে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সাথে উধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ানের ৬৬ শতাংশ জমি নিয়ে আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে।

এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পান। কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে তুষার আওয়ামী লীগ  নেতা নাসিরসহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, , বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ আক্রমন করে এবং বাড়ি ঘর ভাংচুর করেন।

এবিষয়ে নাসির উদ্দিন জানান, নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘ দিন মামলা চলার পর তিনি কোর্ট থেকে রায় পান। সেকারণে তার ছেলে জমি পরিস্কার করার জন্য আসে। আমি তার  নিকট থেকে ৮কাঠা জমি ক্রয় করেছি। সেজন্য সেখানে গিয়েছিলাম। তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য নহে।

এবিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছেন। নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপারগতা স্বীকার করেন।

আরও পড়ুনঃ পটিয়ায় গরু চুরি বৃদ্ধিতে আতঙ্ক, টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান, জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে। এঘটনায় উভয় পক্ষের মোট ৫ জনকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :