আপডেট টাইম :
০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
২২৬
বার পঠিত
লালপুরে আইনগত সহায়তা দিবস ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাশিদুল ইসলাম রাশেদঃ নাটোরের লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। . এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন। . সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, প্রশাসনের নজরদারি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। . এর আগে ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
.
সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, প্রশাসনের নজরদারি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
.
এর আগে ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।