ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার লালপুর- বনপাড়া সড়কের ওয়ালিয়া বাজারের অদূরে দায়ের পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।

ভুক্তভোগী জামশেদ প্রামাণিক জানান, তারা কুষ্টিয়া, ঈশ্বরদী, লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। পরে চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি।

রাত ৭:৩০ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, ভুক্তভোগী অভিযোগ দায়ের করার জন্য লালপুর থানায় অবস্থান করছেন। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :