ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার চেষ্টা বিএনপি নেতার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার অভিযোগ উঠেছে আরবাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামীম ইসলামের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় শামীম ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নামে লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮ দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় মারামারিতে ৩ জন আহত হন।

এজাহার, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার হাশেমপুর গ্রামের মৃত বিরেন্দ্রনাথের ছেলে শ্রী বিনয় কুমার (৬৪) তার জমিতে চাষ করতে যান।

এ সময় তার কাকা একই গ্রামের নিপেন্দ্রনাথ ওরফে শচীন্দ্রনাথ ভাড়াটিয়া লোকজন সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিরেন্দ্রনাথের ছেলে শ্রী বিনয় কুমার (৬৫), বিনয় কুমারের ছেলে সজীব কুমার (২৭) ও বিপদ কুমারের ছেলে দিপু কুমারকে (২০) কুপিয়ে আহত করে।

আহত বিনয় কুমার জানান, সকালে তার ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিতে পাটের বীজ বপন করতে গেলে তার চাচা নিপেন্দ্রনাথের নেতৃত্বে আরবাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সভাপতি শামীম (৫০), রঘুনাথপুর গ্রামের মৃত রেজাহার প্রামাণিকের ছেলে রায়হান (৪৫), মোড়দহ গ্রামের সোহরাব ফকিরের ছেলে সাদ্দাম (২৫), মুক্তার এর ছেলে সুইট (৩০) সহ মোতালেব (৩৫) ,সাইদুল (৪৫) তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত শামিম মুঠোফোনে জানান, আমরা বিরোধকৃত জমিতে উপস্থিত হয়ে চাষাবাদ করতে নিষেধ করার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কাউকে মারপিট করা হয়নি।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিনয় কুমার বাদি হয়ে ১৩ জনের নামে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার চেষ্টা বিএনপি নেতার

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :