ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে অটোর ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা বক্স ওই গ্রামের মৃত শামসের প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়বাব ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান।

স্থানীয়রা জানান, সকালে একই গ্রামের মো. হান্টু মিয়া তার বাড়ির সামনের রাস্তায় নিজস্ব চার্জার অটো গাড়িটি পার্কিং করে রাখেন। এ সময় তার তিন বছর বয়সী ছেলে খেলার ছলে অটোর ট্রান্সমিশন (গিয়ার) ঘুরালে গাড়িটি হঠাৎ সামনে চলে যায়। এতে পথচারী মোল্লা বক্স ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, ছোট্ট শিশুটি কিছু না বুঝে গাড়ির গিয়ার ঘুরালে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। উল্লেখ্য, গত ৮ মাসে নাটোরের লালপুর উপজেলায় ৩৭ টি সড়ক দুর্ঘটনায় ৭০ জন আহত ও ১৯ জন নিহত হয়েছেন। এ সময় সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে মাত্র তিনটি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :