ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন

রাশিদুল ইসলাম রাশেদঃ

অনেক কষ্ট করে ৩টি গরু ও ৪টি ছাগলের একটি ছোট্ট খামার দিয়েছিলাম। সেগুলো বিক্রি করে বড় আকারে একটি খামার দেয়ার স্বপ্ন ছিল। গতরাতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে রেখেছিলাম। পরে দেখি আগুন ধরে গেছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। শেষ হয়ে গেছে আমার স্বপ্ন। কথাগুলো ক্ষতিগ্রস্ত কৃষক আমানুল্লাহ আমানের (৪০)।

নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কৃষক খামারি আমানুল্লাহ আমানের স্বপ্ন। সোমবার (১৪ জুলাই) ভোররাতে গোয়াল ঘরে আগুনে পুড়ে তার ৩টি গরু ও ৪টি ছাগল মারা যায়। সে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

আগুন নিভাতে ব্যর্থ হয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী ঈশ্বরদী ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টা নিশ্চিত করে ঈশ্বরদী ফায়ার স্টেশন কর্মকর্তা মীর আমিরুল ইসলাম জানান, মশা তাড়াতে জ্বালানো গোবরের লাকড়ি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে কিছু খড়কুটো ও রান্নার জ্বালানি ছিল। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান জানান, দ্রুত খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও টিন দেয়া হবে। আবেদন পেলে আর্থিক সহায়তা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :