ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরের সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ট্রাকের চাপায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছোট ছেলে ও নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। আজও সে ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম শামীম বলেন, আহত মাহিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহীর বাঘা এলাকায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। এ সময় ঘাতক ট্রাকটি আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু

error: Content is protected !!

লালপুরের সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :