ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরের মেধাবী শিক্ষার্থী প্রার্থনার মেডিকেল ভর্তিতে তারেক রহমানের সহায়তা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরের দরিদ্র পরিবারের অদম্য মেধাবী শিক্ষার্থী প্রার্থনার মেডিকেল কলেজে ভর্তির দুশ্চিন্তা দূর করতে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপজেলার কাজিপাড়া গ্রামের সুজন আলী ও জলি বেগম দম্পতির মেয়ে প্রার্থনা এবছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

কিন্তু তার বাবা একজন সাধারন ফল বিক্রেতা হওয়ায় লেখাপড়ার খরচ চালানো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তার পরিবার। এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, প্রার্থনার বিষয়টি জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদম্য এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বিএনপি’র মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা বিশিষ্ট আইনজীবী ফারজানা শারমিন পুতুলের মাধ্যমে প্রার্থনার ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের প্রতিনিধি হিসেবে আমি প্রার্থনার বাড়ি গিয়ে তার পরিবারের কাছে নগদ অর্থ হস্তান্তর করি।

এ সময় লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন লুলু, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থনার পরিবার নগদ অর্থ পেয়ে নেতৃবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরের মেধাবী শিক্ষার্থী প্রার্থনার মেডিকেল ভর্তিতে তারেক রহমানের সহায়তা

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :