ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরের প্রাথমিকের দুই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

-ছবিঃপ্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ নয়ন আলী (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ৪র্থ শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে কুজিপুকুর জোনাকিপাড়া গ্রামের মোঃ রঞ্জিত আলীর ছেলে মোঃ নয়ন আলীকে আসামী করে থানায় মামলা করেছেন। পুলিশ আসামী নয়ন আলীকে আটক করে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছেন।

৪র্থ শ্রেণির ওই ছাত্রীর মা (৩০) জানান, সোমবার (২৪ মার্চ) সকালে আমার মেয়ে (১২) ও প্রতিবেশীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে (৯) উপজেলার কুজিপুকুর জোনাকিপাড়া গ্রামের মোঃ রঞ্জিত আলীর ছেলে মোঃ নয়ন আলীর বাড়িতে তার সমবয়সী মেয়ের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রথমে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ঐ শিক্ষার্থীকে নয়ন জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে সে তার হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। এরপর সে আমার মেয়েকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন তার বাড়ির মধ্যে প্রবেশ করে।

এ সময় নয়ন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ বিষয়ে তিনি ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীর বাবা-মা আইন অনুযায়ী আসামী নয়নের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বিদ্যালয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয় ছুটি থাকায় ভুক্তভোগী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেয়েটির বাবা মোঃ মোকসেদ আলী বাদি হয়ে কুজিপুকুর জোনাকিপাড়া গ্রামের মোঃ রঞ্জিত আলীর ছেলে মোঃ নয়ন আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরের প্রাথমিকের দুই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :