ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরের প্রবীণ দলিল লেখক নবীর উদ্দিন না ফেরার দেশে !

নাটোরের লালপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সিনিয়র দলিল লেখক নবীর উদ্দিন (৮৫) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এ বিষয়টি নিশ্চিত করে তার ভাই, বাংলাদেশ প্রেসক্লাব, লালপুর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন জালাল জানান, নবীর উদ্দিন সকালে অসুস্থবোধ করলে প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর পেয়ে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পরিবার, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব, প্রথম লাইভ এর এডমিনগণ, দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

বুধবার (৬ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় বাহাদুরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার নিজ বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার বড় ছেলে, দলিল লেখক এমদাদুল হক, তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরের প্রবীণ দলিল লেখক নবীর উদ্দিন না ফেরার দেশে !

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :