ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লন্ডন বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন  ১৪ ডিসেম্বর  যথাযোগ্য মর্যাদায় ‘‘শহিদ বুদ্ধিজীবী দিবস” পালন করে। এ উপলক্ষে আয়োজতি এক বিশেষ অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় শহিদ বুদ্ধিজীবী এবং বীর শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পাক-বাহিনীর নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান পুনঃব্যক্ত করেন এবং এই স্বীকৃতি আদায়ে জন্য ব্রিটিশ-বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

হাইকমিশনার বলেন, “পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালে বাংলাদেশে শত শত বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যাসহ নয় মাসব্যপী যে গণহত্যা চালিয়েছে, তা অন্যান্য দেশের স্বীকৃত গণহত্যার চেয়েও মর্মান্তিক ও ভয়াবহ।”

এই গণহত্যার প্রতিবাদে ও স্বীকৃতির জন্য ‘বাংলাদেশ অ্যাকশন কমিটি’সহ বিভিন্ন প্লাটফর্মে যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশিরা ১৯৭১ সালে যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেজন্য হাইকমিশনার তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দেশে-বিদেশে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশা। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যসহ শহিদ বুদ্ধিজীবী এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

লন্ডন বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আপডেট টাইম : ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) ব্যুরো :