ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত

আনসার আহমেদ উল্লাহঃ

লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে নন্দন আর্টসের আয়োজনে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত সংগীত অনুষ্ঠান ‘লন্ডন গজল নাইট ২০২৫’ গত ২১শে সেপ্টেম্বরে। উপমহাদেশের কিংবদন্তি গজল, নজরুলগীতি ও আধ্যাত্মিক সংগীত শিল্পী অনুপ জালোটা তাঁর মায়াময় কণ্ঠে একের পর এক জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন।

এ আয়োজনের নেতৃত্ব দেন নন্দন আর্টসের কর্ণধার রাজিব দাস, যার আন্তরিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এই মহোৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, লন্ডনের বাঙালি কমিউনিটির উদ্যোগে এটিই ছিল অনুপ জালোটা’র প্রথম অনুষ্ঠান, যা এক ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়।

পুরো ভেন্যু ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা ছুটে আসেন; বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশীয় নানা কমিউনিটির উপস্থিতিতে তৈরি হয় এক অসাম্প্রদায়িক সুরময় পরিবেশ। দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও গানের প্রতি গভীর ভালোবাসা দেখে অনুপ জালোটা নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি শ্রোতাদের অনুরোধে তাঁর বিখ্যাত কয়েকটি গজল পরিবেশন করেন, যা মুহূর্তেই ভেন্যুতে ছড়িয়ে দেয় এক অপার্থিব আবেশ।

অনুষ্ঠান শেষে দর্শকরা অনুপ জালোটা ও আয়োজক নন্দন আর্টসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চমানের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও লন্ডনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সংস্কৃতি ও সংগীতচর্চায় আরও সমৃদ্ধ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :