ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে সেনবাগে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলের মাধ্যমে ইয়াবা পাচারকারী একটি সক্রিয় চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ওই চক্রের আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর অভিযান চালিয়ে মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসি ও র‍্যাবের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে সেনবাগে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :