দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৭৭
বার পঠিত
র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১
আলিফ হোসেনঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে,গত শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নতুন বাররশিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় তারা ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ ৯২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম জিহাদ আলী(১৯)।তিনি শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আমান আলীর পুত্র। র্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের মধ্যে রয়েছে-ROYAL STAG, SUPERIOR WHISKY, SIGRAM QUALITY (৩০ বোতল), SEAGRAM'S IMPERIAL BLUE SUPERIOR GRAIN WHISKY (৩০ বোতল), BLACK DOG CENTENNARY WHISKY (৩৪ বোতল) ও VAT 69 BLENDED SCOTCH WHISKY (২৭ বোতল)। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এ সফল অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলিফ হোসেনঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে,গত শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নতুন বাররশিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।
এ সময় তারা ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ ৯২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির নাম জিহাদ আলী(১৯)।তিনি শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আমান আলীর পুত্র।
র্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের মধ্যে রয়েছে-ROYAL STAG, SUPERIOR WHISKY, SIGRAM QUALITY (৩০ বোতল), SEAGRAM’S IMPERIAL BLUE SUPERIOR GRAIN WHISKY (৩০ বোতল), BLACK DOG CENTENNARY WHISKY (৩৪ বোতল) ও VAT 69 BLENDED SCOTCH WHISKY (২৭ বোতল)।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে এ সফল অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।