ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

র্দীঘ ৮ বছর বেতন না পাওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন

নুরুল ইসলামঃ

দীর্ঘ ৮ বছরেও ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না হওয়ায় মানববন্ধন করেছে ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের ডিগ্রী শাখার নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত না হওয়ার কারণে আট বছর ধরে বেতন ভাতা পাচ্ছেন না তারা। নিজের গাঁটের টাকা খরচ করে ছাত্রীভর্তি, ক্লাস নেওয়াসহ শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন। বেতন ভাতা না পাওয়ার কারণে বর্তমানে আর্থিকভাবে খুবই মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন তারা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর মহিলা কলেজগেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন করা হয়। একই কলেজের সভাপতি কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষক কর্মচারী ও তাদের পরিবারবর্গসহ সংশ্লিষ্ট অনেকে মানববন্ধনে অংশ নেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) আব্দুল মান্নান হাওলাদার।

মানববন্ধনে সদরপুর কলেজের ডিগ্রীশাখার ভুক্তভোগী প্রভাষক মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। আমরা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা বাড়ি থেকে টাকা এনে ডিগ্রী শাখায় ছাত্রী ভর্তি, ক্লাস নেওয়াসহ সমস্ত খরচ বহন করে চলেছি। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় বেতন ভাতা পাচ্ছি না।

ভুক্তভোগী আরেক প্রভাষক সাখাওয়াত হোসেন বলেন, কলেজের ডিগ্রী শাখায় পাঠদানের জন্য ২০১৭ সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ১৪ জন প্রভাষক ও ৮ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। বর্তমানে ডিগ্রী শাখায় ছাত্রী সংখ্যা তিন শতাধিক। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করেও আমরা ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে সক্ষম হইনি।

কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার জানান, ২০১৭ সালে পাঠদানের অনুমতিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তির স্বীকৃতি মেলে। নিয়োগপ্রাপ্ত শিক্ষরা কঠোর পরিশ্রম করে পরপর তিন বর্ষে ছাত্রীদের শতভাগ পাস করিয়ে কলেজের মান উন্নীত করেছেন। তারা মানবেতর জীবন যাপন করছেন। ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তি এখন সময়ের দাবি।

কলেজের সভাপতি কাজী বদরুতজামান বদু ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, আমি এই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পাবার পর তাদের সাথে বসেছি। ডিগ্রী শাখাকে প্রতিষ্ঠিত করতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। নিজেদের অর্থ খরচ করে ছাত্রী ভর্তি করিয়ে শাখাকে চলমান রেখেছেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ডিগ্রী শাখা এমপিওভুক্ত হলে কলেজটি পূর্ণতা পায়। এমপিওভুক্তিকরণ করা হলে শিক্ষক কর্মচারীরা আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

র্দীঘ ৮ বছর বেতন না পাওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :