দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
৫২৬
বার পঠিত
-রোহিঙ্গা ক্যাম্প। -ফাইল ছবি।
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ ৫ জন আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আমর্ড পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ সক্রিয় ৫ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল’ অ্যান্ড মিডিয়া)। শনিবার মধ্যরাতে উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের। আটককৃতদের পরিচয়- ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় এপিবিএন ও র্যাবের দল। এসময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি বলে জানান র্যাব।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আমর্ড পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ সক্রিয় ৫ সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল’ অ্যান্ড মিডিয়া)।
শনিবার মধ্যরাতে উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের। আটককৃতদের পরিচয়- ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারে আরসার আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় এপিবিএন ও র্যাবের দল। এসময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া আরসা দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি বলে জানান র্যাব।