ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রোহিঙ্গাদের জন্য ১৫ লাখ ডলার অনুদান চীনের

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের জন্য অনুদান দিয়েছে চীন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্যবিধি উন্নয়নে ১৫ লাখ ডলারের এ সহযোগিতা করেছে বেইজিং। গতকাল বুধবার ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১২ থেকে ৫০ বছর বয়সী ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী ও কিশোরী চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত এ অনুদানের সুফল পাবেন।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি সুম্বুল রিজভী বলেন, চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এই উদার অনুদান এলো, যখন চলমান রোহিঙ্গা সংকটের সপ্তম বছর চলছে।

শরণার্থী নারী ও কিশোরীরা প্রতি বছর ২টি করে হাইজিন কিট পাচ্ছে। চীনের সহায়তায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি হাইজিন কিট রোহিঙ্গা নারীদের কাছে পৌঁছে দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইউএনএইচসিআর।

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে চীন তার দায়িত্ব পালন করছে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে। আমরা ভবিষ্যতে ইউএনএইচসিআরের আরও কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশা রাখি। তবে এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান নিহিত রয়েছে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসনে।

এসব হাইজিন কিট সরবরাহ করতে ইউএনএইচসিআর ও চীন সরকার একসঙ্গে কাজ করবে। চীনের অনুদান গোসলের ও কাপড় ধোয়ার সাবান এবং বালতিসহ কিছু সামগ্রী নিশ্চিত করবে। কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের মধ্য থেকে ২০০’র বেশি নারী এসব হাইজিন কিটের বাকি জিনিসগুলো তৈরি করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

error: Content is protected !!

রোহিঙ্গাদের জন্য ১৫ লাখ ডলার অনুদান চীনের

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :