আপডেট টাইম :
০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২১০
বার পঠিত
রূপগঞ্জে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার-১
রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে ৩৩ বোতল বিদেশি মদসহ মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। . মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা ফাঁড়ি পুলিশের এসআই নিরঞ্জন নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেনকে নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করা হয়। . পুলিশ জানান, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। . এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ ও মদ তৈরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে ৩৩ বোতল বিদেশি মদসহ মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
.
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা ফাঁড়ি পুলিশের এসআই নিরঞ্জন নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেনকে নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করা হয়।
.
পুলিশ জানান, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
.
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ ও মদ তৈরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।