ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকসুদুল হাসান মতিন। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ প্রমুখ।

–

সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। মাঠ পর্যায়ে রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা, প্রাইমারী হেলথ কেয়ার, নবজাতকের ইপিআই টিকা, গর্ভবতী মায়েদের টিকা, ফলোআপ চেক আপ, আদম শুমারী, জন্ম মৃত্যু রিপোর্টিং, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন যেমন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, স্কুল কলেজ মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দায়িত্ব পালন করছে সকল স্বাস্থ্য সহকারীরা।

–

তাই প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :