ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার- ১

‎রিপন সরকারঃ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মাহমুদউল্লাহ নবী (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ৩০ জুন রবিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোড়গাকুল কবরস্থান এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাহমুদউল্লাহ নবী ওই এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।

‎-

পুলিশ সূত্রে জানা গেছে, এএসইউ (ASU) ঢাকা শাখার সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়। পরে মাহমুদউল্লাহ নবীকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

‎-

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এএসইউ’র তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মোড়গাকুল এলাকা থেকে মাহমুদউল্লাহ নবীকে গ্রেফতার করে। সে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। তাকে বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

রূপগঞ্জে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার- ১

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :