ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ ১৩ মে মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেয়।

.

উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের মীর আব্দুল আলীম, এস এ সোহেল, খলিল শিকদার, সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সাংবাদিক আবুল কালাম শাকিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইফতেখার হৃদিম প্রমুখ।

.

সভায় বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে উপস্থিত হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে।

.

উল্লেখ্য গত ৭মে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ের সামনে ৮/৯জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রিজায় হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :