ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

রিপন সরকারঃ

ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ৫ মে সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।

.

সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ।

.

মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসা-যাওয়া করে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসা-যাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে।

.

এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :