ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে ব্যবসায়ীর আত্মহত্যা,পরিবারের দাবি হত্যার ঘটনা পরিকল্পিত

রিপন সরকারঃ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতন ও মানসিক চাপে পড়ে আলমগীর মিয়া (২৬) নামের এক ব্যবসায়ী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে পূর্বাচল ১৩নং সেক্টর বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎ এ ঘটনায় নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা, শ্যালক শাকিল ও সাকিবকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে প্রেমের সূত্র ধরে আলমগীর মিয়া বিয়ে করেন শাকিলাকে। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শাকিলার পরকীয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

গত ৩১ আগস্ট সকালে রূপগঞ্জের নীলা মার্কেট সংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এসময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলে। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানায়, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের ভাই খোরশেদ মিয়া অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ভাইয়ের স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে।

‎এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে ব্যবসায়ীর আত্মহত্যা,পরিবারের দাবি হত্যার ঘটনা পরিকল্পিত

আপডেট টাইম : ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :