ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত- ১৫

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া(২৮) নামের একজন নিহত হয়েছে। গতকাল ১৯মার্চ বুধবার সকালে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিব মিয়া ছাড়াও দুইজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। নিহত হাসিব মিয়া পেশায় অটোরিকশা চালক। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চনপাড়া স্বেচ্ছাসেবকদল সমর্থিত রবিনের সাথে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসার জন্য গতকাল বুধবার ভোরে সালিস বসে। সালিসে দুইপক্ষই উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকেরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষই গুলিবর্ষণ করে। তাতে আবুল বাশার, রাসেল আহম্মেদ, হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় অপর ১২ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১৯ মার্চ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মিয়ার মৃত্যু হয়। হাসিব মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আবারও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

নিহতের বড় ভাই যুবদল কর্মী বাবু বলেন, গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী রবিনকে এলাকার কয়েকজন আটক করে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী রাব্বানী ও তার লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়। পরে তারা আরও লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় হাসিব মিয়া গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহত হাসিব মিয়ার গলায় গুলিবিদ্ধ হয়ে খাদ্যনালী ও শ্বাসনালী ফুটো হয়ে গেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্ততি চলছে ।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

রূপগঞ্জে মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত- ১৫

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :