ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারি শাহীন ও তার লোকজন। শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে যুবদল নেতা হানিফের উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে আজ ৫ জানুয়ারী রবিবার বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার, স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকালে পাড়াগাও এলাকার ফাঁর্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে মাদক ব্যবসায়ী শাহীন চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় সে।

বিষয়টি রাসেল মিয়া যুবদল নেতা হানিফকে জানালে হানিফ শাহীনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনসহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে যুবদল নেতা হানিফকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার বেলা ১১ টারদিকে মুড়াপাড়া- ভুলতা সড়কের পাড়াগাঁও এলাকায় বিক্ষোভ করে স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :