রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। গতকাল ২১ মার্চ শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র (দা, রামদা, সাবল, লোহার রড) নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের ৪ ভাইয়ের ও প্রতিবেশিদের বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঘরে থাকা আলমারীর চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে। এ সময় আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। গতকাল ২১ মার্চ শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র (দা, রামদা, সাবল, লোহার রড) নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের ৪ ভাইয়ের ও প্রতিবেশিদের বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঘরে থাকা আলমারীর চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে।
এ সময় আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।