ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যদের তৈরি সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) কার্যালয় আগুনে ভষ্মীভূত হয়েছে। গতকাল ২৮ডিসেম্বর শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত এ অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেক্স, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রূপগঞ্জ উপজেলার প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) সভাপতি জিজান মোল্লা বলেন, ২০২৪ সালের ১জুন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে এ সংগঠনের সকলেই অংশ নেয়। প্রগতির সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করে। এছাড়া তারা ঢাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ দুর্বৃত্তরা এখানে আগুন দেয়। অফিসের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আসবাবপত্রসহ কার্যালয়টি সম্পূর্ন ভষ্মীভূত হয়। আশপাশের লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যদের তৈরি সংগঠন প্রগতির কার্যালয়ে আগুন

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :