ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে বসতবাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি- প্রতীকী।

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

গত ১১ জুন বুধবার রাত ৯টার দিকে দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকার হালিম ফকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বসতঘরে থাকা সকল আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

তবে বাড়িতে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক।

স্থানীয়রা জানান, হিরনাল হালিম ফকিরের বাড়ি থেকে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।

এর ফলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিস্ফোরণের পরপরই ওই বাড়িতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বাড়ির কেউ উপস্থিত ছিলেন না।

ঈদুল আযহার ছুটিতে হালিম ফকির ও তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আগুন লাগার পর স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের লেলিহান শিখা ততক্ষণে বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং গৃহস্থালি জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দেয়।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগীরা জানান, আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

error: Content is protected !!

রূপগঞ্জে বসতবাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :