দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা ২০২৫, গতকাল ২৫ মে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন প্রমুখ। পরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান শেষে ভূমি সেবার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা ২০২৫, গতকাল ২৫ মে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন প্রমুখ।
পরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান শেষে ভূমি সেবার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।