ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৫ ডাকাত গ্রেফতার

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীদের সাথে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকাল থেকে রাত পর্ডন্ত রূপগঞ্জে পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২ পুলিশ সদস্য, ১ নৌ-বাহিনীর সদস্যসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় লুট হওয়া বিভিন্ন মালামাল।

গ্রেফতারকৃতরা হলো, বরখাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল, বরখাস্তকৃত নৌ-সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। প্রবাসী জসিমউদ্দিন জানান, তার বাড়ী কক্সবাজার এলাকায়। দীর্ঘ দিন ধরে সে ও তার দুই বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মালামাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছে। গত ২ বছর পূর্বে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজিব নামে একজনের সাথে। তাদের সাথে সেও ব্যবসায় যোগ দেন। এদিকে বৃহস্পতিবার ভোরে তারা একসাথে মালামাল নিয়ে ৪ জন দেশে ফিরেন। এয়ারপোর্ট থেকে গাড়ী যোগে ঢাকা নিউমার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। নিউমার্কেট বাসার নিচে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের সাথে আসা সজিবের সহযোগী একটি গাড়ীতে আসা ৮/৯ জন পুলিশ, নৌবাহিনী সদস্য তারা নিজেদেরকে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দেয়। তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে থানায় যেতে বলে।

এনিয়ে প্রথমে তাদের সাথে কথাকাটাকাটির পর জোর পূর্বক তিন বন্ধু সালাউদ্দিন, জসিমউদ্দিন ও শহীদকে বিদেশ থেকে আনা স্বর্ণালংকার, বিভিন্ন মালামালসহ পুলিশের ব্যবহৃত ১টি ডাবল কেবিন পিকআপ ও ১ টি প্রাইভেটকারে তুলে নেয়। অন্য গাড়ীতে কৌশলে পালিয়ে যায় সজিব। কিন্তু তাদেরকে থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল তিনশ ফিট সড়কের এক জায়গায় এনে তাদের কাছে মুক্তিপন বাবদ ৫০ লাখ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেন।

বিষয়টি জানাজানি হলে রাজধানী মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া বিভিন্ন মালামালসহ আটক করা হয় ৩ ডাকাত সদস্যকে। পূর্বাচল হাবিব নগর থেকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশের কন্সটেবল রুবেলসহ ২ জনকে আটক করে। পরে র‍্যাব-১ কাছে তাদেরকে হস্তান্তর করে। উদ্ধার করা হয় লুট হওয়া ১৬ ভরি স্বর্নালংকার, ৭ টি ল্যাপটপ, ২৮ টি মোবাইল ফোন, ৫৩ কার্টুন সিগারেট, ৫৯ কৌটা গুঁড়া দুধ, ৭৮ সেট থ্রী পিস, ৩৮৪ টি প্রসাধনী ক্রীম উদ্ধার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পুলিশে ডাবল কেবিন পিকআপ, ১ টি প্রাইভেটকার, ১ টি হ্যান্ডকাপ, ১ টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নিজেদেরকে আইন শৃংখলার বাহিনীর সদস্য পরিচয়ে প্রাবাসীদের তুলে নিয়ে তাদের মালামাল লুটে নিয়ে যায়। পূর্বাচলের হাবিব নগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ডাকাত সদস্য একজন চাকুরিরত পুলিশ সদস্য, একজন চাকুরিচুত্য পুলিশ সদস্য, একজন চাকুরিচূত্য নৌ-বাহিনীর সদস্যসহ ৫ জনকে গ্রেফতা করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া বেশীরভাগ মালামাল। তিনি আরও জানান পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কন্সটেবল রুবেল। সে গাড়ী চালাত। পুলিশের গাড়ী নিয়ে ডাকাতির কাজে সে অংশ গ্রহণ করেন। এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত বাকিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :