ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় ৫’শ মিটার দূরত্বের ব্যবধানে গতকাল ১জানুয়ারি বুধবার বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথা (ট্রলি) পরিবহনের চাপায় হৃদয় মিয়া (২২) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়। রাজধানীর ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে হৃদয়, মুন্না ও শান্ত নামের তিন বন্ধু খেজুরের রস পান করতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস পান করে ফিরে যাওয়ার সময় আতলাশপুর জেলেপাড়া এলাকায় তারা এ দুর্ঘটনায় পড়ে। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার(ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।

এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ(৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস(৬৫) নিহত হয়। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে(২৮) আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের(৪৮), রাধা মোহন(৬২), সামাতল সরকার(৫২), সৌরভ সরকার(২৮) ও অনিককে(২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :