ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে নবগঠিত তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময়

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার তাঁতবাজার মার্কেটে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবগঠিত তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজ্বী মাহবুবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বেনু মিয়াসহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।

.

এ সময় ব্যবসায়ীরা বলেন, বিগত সময় এ মার্কেটে আমাদের কোন অধিকার ছিলনা। আমরা ব্যবসায়ীরা মালিক পক্ষের কাছে জিম্মি হয়ে ছিলাম। তারা আমাদের সাথে কোন আলোচনা না করেই বছর-বছর দোকান ভাড়া বৃদ্ধি করতো। ব্যবসায়ীদের কোন কথা বলার জায়গা ছিলোনা। প্রতিবাদ করলে বিভিন্ন সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে ব্যবসায়ীরা। নিজেদের টাকা দিয়ে দোকান ক্রয় করে পরবর্তীতে নিজের প্রয়োজনে দোকান বিক্রি করার সময় ওই মার্কেট মালিক পক্ষের কাছে দোকান বিক্রি করতে হতো। তাদের ছাড়া অন্য কোন লোকের কাছে দোকান বিক্রি করতে দিত না মালিক পক্ষ।

.

ব্যবসায়ীরা আরও বলেন, এই মার্কেটে বিশুদ্ধ খাবার পানি নেই। প্রস্রাব-পায়খানা করার তেমন ব্যবস্থা নাই। বিভিন্ন জায়গা থেকে খাবার পানি আনতে হয়। এ সময় মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির যে কমিটি হয়েছে সেই সদস্যরা ব্যবসায়ীদের সেবক। তারা সর্বদা মার্কেট ব্যবসায়ীদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য কাজ করবে। এ মার্কেটের যে কোন ব্যবসায়ী সমিতির কমিটিতে আসতে পারবে। প্রয়োজনে সদস্য পদ আরও বৃদ্ধি করা হবে। আমারা সবাই মিলেমিশে একটি সুন্দর মার্কেট ব্যবসায়ীদের উপহার দেওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতিদেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

রূপগঞ্জে নবগঠিত তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময়

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :