ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে জোরপূর্বক জমিতে বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও এলাকাবাসী।

শনিবার ২৩ মার্চ বিকালে উপজেলা সদর ইউনিয়নের মুশুরী (চোরাব) এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী জমির মালিকরা। আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, টানমুশুরী উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, মনোরঞ্জন সরকার, বাচ্চু ভূঁইয়া, মোঃ হাসেন আলী, রিতা রানী সরকার, শিমুল প্রমূখ।

ভুক্তভোগী জমির মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়নের মুশুরী মৌজায় এস এ ১০ নং দাগ যাহার আরএস ২৫ নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে সরকারের জমাভাগ ও খাজনাদি পরিশোধ করিয়া এযাবত কাল পর্যন্ত ভোগ দখলে আছি।

তবে ইউসুফ নামে এক ব্যাক্তি আরএস ২৬ নং দাগে সম্পত্তি ক্রয় করে। কিন্তু সে আমাদের ভোগ দখলিয় ২৫ নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতে আঁধারে জোর পূর্বক বালু দিয়ে ভরাট করছে। বালু ভরাট কাজে আমরা বাঁধা দিলে সে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা চরমভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি ।

এ জমির দাগে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত অত্র জমিতে ১৪৫ ধারা জারি করে। কিন্তু ইউসুফ বাহিনী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ওই জমির মালিকারা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নোটিশ দেয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে কেউ কোন ধরনের কাজ করে পারবেনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

রূপগঞ্জে জোরপূর্বক জমিতে বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :