ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দ। গতকাল ৮ মার্চ শনিবার বিকেলে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম আয়োজিত উপজেলার ভুলতা রয়েল মুন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাজমুল হুদা।

সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী আবু সাঈদ মুন্না, আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত ইসলামী’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ থানা আমীর সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর থানা আমীর আব্দুল মজিদ, সেক্রেটারী খায়রুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারী হানিফ ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ভূমিকা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই বিপ্লবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সহিংসতা, মারামারি, গোলাগুলিসহ নানা অপ্রীতিকর ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন। সৎ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকরা কষ্টে দিনাতিপাত করছে। তাই সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রে আলাদা বরাদ্দ ও পলিসি থাকতে হবে। তবেই নিরপেক্ষভাবে সাংবাদিকরা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

পরে সাংবাদিকদের মধ্যে তাফহীমুল কুরআন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :