ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জের পূর্বাচল থেকে দেলোয়ার হোসেন নয়ন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে। আজ ১২ এপ্রিল শনিবার দুপুরে পূর্বাচলের ১ নং সেক্টরের নীলা মার্কেট এলাকার ৪০৪ নাম্বার রোডের ৮ নাম্বার প্লট থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকার মোঃ আবু সাঈদের ছেলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাতের যে কোন সময় দূর্বৃত্তরা তাকে অন্যত্র অথবা ঘটনাস্থলে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। সকালে এলাকাবাসী মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্ততি চলমান রয়েছে বলে তিনি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

রূপগঞ্জের পূর্বাচল থেকে দেলোয়ার হোসেন নয়ন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :