ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টর ভূঁইয়া বাড়ি ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ জানুয়ারি সোমবার সকালে পূর্বাচলের কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের পাশে গুতিয়াবো সরকারি প্রাইমারি স্কুলের উত্তর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে এক নারীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের গলায় ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি ছুরি পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় রাস্তার পাশেই তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :