ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রুয়েটের গাড়িচালক হত্যায় চারজনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।
চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বাজেকাজলা মহল্লার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, একই এলাকার ভাড়াটিয়া দিলদার আলীর ছেলে নূর নবী হোসেন ওরফে হৃদয়, কাজলা বিলপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন ওরফে সাইমুন ওরফে এসএম সায়েম এবং কাজলার মৃত ইসহাক আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেল।
এছাড়া একই মামলায় ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল নামে দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। মামলার বাদি আব্দুস সালামের ছেলে মো. পশাল জানান, ‘আমাদের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তির। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নয়।’
এ বিষয়ে মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এন্তাজুল হক বাবু বলেন, এ মামলায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরদিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদি হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার চারদিন পর শিমুল ওরফে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অন্যদেরও গ্রেপ্তার করা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার চারজনের যাবজ্জীবন দিলেন আদালত।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

রুয়েটের গাড়িচালক হত্যায় চারজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :