ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাস উৎসব শুরু আজ

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা / রাস উৎসব আজ থেকে শুরু হচ্ছে। ” রাস ” শব্দটি এসেছে ” রস ” থেকে । রস মানে আনন্দ,  দিব্য প্রেম , কোলাহল , বিলাস , ক্রিয়া , দিব্য অনুভূতি । লীলা  অর্থ নৃত্য । ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস । শ্রীকৃষ্ণের বজ্র লীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত উৎসব হচ্ছে রাস । শ্রীমৎ ভাগবতের একটি বিশেষ অংশ হল রাস।
ভগবান শ্রীকৃষ্ণ হেমন্তের মধ্যভাগে অর্থাৎ কার্তিক – অগ্রহায়নের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় বৃন্দাবনে রাধা সহ সখীদের সঙ্গে নিয়ে মেতেছিলেন রাস লীলায়। শ্রীচৈতন্য মহাপ্রভু পরবর্তী সময়ে এই উৎসব মহোৎসবে পরিণত করেছিলেন । ভারতের মথুরা , বৃন্দাবন , নদীয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপে রাস উৎসবের বিশালতা দেখা যায়। বাংলাদেশের সুন্দরবনের দুবলারচর , কুয়াকাটার কলাপাড়া , চট্টগ্রামের জে এম সেন হল , নন্দনকানন তুলসীধাম, পটিয়ার হবিলাসদ্বীপ, বোয়ালখালীর শাকপুরা , মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উদযাপিত হচ্ছে।
গৌরভক্তদের মহাতীর্থ পীঠ বীর চট্টলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ শ্রী শ্রী গৌরগোবিন্দ আশ্রম প্রতিষ্ঠার ৮২ বছরে পদার্পণ ও ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা উপলক্ষে ১৪ নভেম্বর থেকে চারদিন ব্যাপি মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব ২০২৪ ।
রাসযাত্রা উপলক্ষে গৃহীত কর্মসূচির  মধ্যে রয়েছে – ধর্ম সম্মেলন ,  তারক  ব্রহ্ম মহানাম যজ্ঞ , শ্রীশী রাজবিহারী পূজা, প্রতিমা প্রদর্শনী, ভোগ রাগ, প্রসাদ বিতরণ, লীলা প্রদর্শন । রাস উৎসব কে কেন্দ্র করে মন্দিরের চতুর্দিকে অর্ধ কিলোমিটার জুড়ে বসেছে রাস মেলা। প্রতিবছর হিন্দু সম্প্রদায় ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সহস্রাধিক মানুষের সমাগম ঘটে বহু বছরের প্রাচীন এ রাস মেলায় । এবারও এমনটাই  হবে  উৎসব উদযাপন পরিষদের প্রত্যাশা ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত

error: Content is protected !!

রাস উৎসব শুরু আজ

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :