ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাষ্ট্রপতির আগমনে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

এ উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।

এসব তথ্য নিশ্চিত করে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে রোববার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  আগামী ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন।

এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে, মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

প্রসঙ্গত, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

রাষ্ট্রপতির আগমনে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :