ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত !

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গী শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক বলেন, ‘ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত !

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :