ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ আলম মৃধা:

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় মির্জারচর গ্রামের কবরস্থানের পাশে একটি বস্তার ভেতরে প্যাঁচানো অবস্থায় একটি একনলা বন্দুক ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। একইদিন চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে অভিযান চালিয়ে মোহিনীপুর বাজারের পাশ থেকে বস্তার ভেতরে রাখা আরেকটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

এ অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল মোঃ আবু বকর সিদ্দীক, পিএসসি। তার নেতৃত্বে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স ইউনিটের একটি দল অংশ নেয়। এছাড়া রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর-এর নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি দল এবং র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম-এর নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযানে অংশগ্রহণ করে।

যৌথবাহিনী জানায়, চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম দমন ও অবৈধ অস্ত্রের মজুত প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সাম্প্রতিক সময়ে রায়পুরা উপজেলায় ধারাবাহিক যৌথ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান।

তবে অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :